প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যোৎসবে আজ সোমবার সন্ধ্যা সাতটা থেকে রয়েছে তিনটি নাটক। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আরণ্যক নাট্যদলের ভঙ্গবঙ্গ, পরীক্ষণ থিয়েটারে সংলাপ গ্রুপ থিয়েটারের বোধ এবং বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মঞ্চে পদাতিক নাট্য সংসদের পোড়ামাটি। ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতি মঞ্চে থাকবে বিভিন্ন দলের নাটক।