আবার আসছে হুমায়ূন আহমেদের 'নৃপতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নান্দনিক নাট্য সম্প্রদায়ের ‘নৃপতি’ নাটকের একটি দৃশ্য ফাইল ছবি
নান্দনিক নাট্য সম্প্রদায়ের ‘নৃপতি’ নাটকের একটি দৃশ্য ফাইল ছবি

নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদ রচিত প্রথম মঞ্চনাটক ‘নৃপতি’। হ‌ুমায়ূন আহমেদ নাটকটিতে স্বৈরাচার শাসকের বিরুদ্ধে প্রতিবাদ, শাসকদের একনায়কতন্ত্র ও খেয়ালিপনার বিরুদ্ধে তাঁর নিজস্ব সাহিত্যরসে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন। নাটকটি নব্বইয়ের দশকে নান্দনিক নাট্য সম্প্রদায় প্রথম মঞ্চে আনে। বেশ কয়েক বছর নাটকটি মঞ্চে দেখা যায়নি। কিন্তু দীর্ঘদিন পর কথাসাহিত্যিকের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুনরায় মঞ্চে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নান্দনিক নাট্য সম্প্রদায়।

নাটকটির প্রযোজনা ব্যবস্থাপক সোহেল রানা প্রথম আলোকে জানান, ‘প্রিয় লেখককে স্মরণ করেই আমরা বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নিয়েছি। ৭ আগস্ট শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে সন্ধ্যা সাতটায় নাটকটির এ প্রদর্শনী হবে।’
এটি নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনা। নাটকটির নির্দেশনা দিয়েছেন বদরুদ্দোজ্জা। নাম–ভূমিকায় অভিনয় করছেন হাসানুজ্জামান। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলুফার ওয়াহিদ, সোহেল রানা, শাহ আলম, অভীক মজুমদার, রনি, মারুফ, মাহিন, শোভা, রাসেল, হাবিবুল্লাহ, মেরী প্রমুখ।