প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যোৎসবে আজ শনিবার সন্ধ্যা সাতটা থেকে ঢাকায় রয়েছে চারটি নাটক। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে চট্টগ্রামের নান্দিকারের কোর্ট মার্শাল, পরীক্ষণ থিয়েটারে নান্দীমুখের তবুও মানুষ, স্টুডিও থিয়েটারে টাঙ্গাইলের হঠাৎ নাট্যসম্প্রদায়ের সঙযাত্রা এবং বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মঞ্চে ময়মনসিংহের বহুরূপী নাট্য সংস্থার নাটক বৈরাম খাঁ এবং অতঃপর। ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতি মঞ্চে থাকবে বিভিন্ন দলের নাটক।