উৎসবে আজকের নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নাট্যোৎসব উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে ঢাকার দুটি স্থানে রয়েছে তিনটি নাটক। একই সময় রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে রয়েছে থিয়েটার আর্ট ইউনিটের না মানুষি জমিন, স্বপ্নদলের চিত্রাঙ্গদা ও বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মঞ্চে সুষম নাট্য সম্প্রদায়ের নাটক মৃগতৃষ্ণা।
আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমি ও বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চে থাকবে বিভিন্ন নাট্যদলের নাটক। ২৪ সেপ্টেম্বর শুরু হয় এই নাট্যোৎসব।