প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যোৎসব উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে ঢাকার দুটি স্থানে রয়েছে চারটি নাটক। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় রয়েছে কক্সবাজার থিয়েটারের নীল সমুদ্রের ঝড়, এক্সপেরিমেন্টাল থিয়েটারে রয়েছে বুনন থিয়েটারের নকশি কাঁথার মাঠ, স্টুডিও থিয়েটার হলে রয়েছে রাজশাহী থিয়েটারের কুটুস কাটুস ও মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চে রংপুর নাট্যকেন্দ্রের শিখণ্ডী কথা। আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমি ও বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে থাকবে বিভিন্ন নাট্যদলের নাটক। ২৪ সেপ্টেম্বর শুরু হয় এই নাট্যোৎসব।।