প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যোৎসব উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে ঢাকার দুটি স্থানে রয়েছে চারটি নাটক। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় রয়েছে বগুড়া থিয়েটারের দ্রোহ, এক্সপেরিমেন্টাল থিয়েটারে রয়েছে দর্শনার অনির্বাণ থিয়েটারের জিষ্ণু যারা, স্টুডিও থিয়েটার হলে রয়েছে বরিশালের পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটারের কুহক ও মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চে চাঁদপুরের বর্ণচোরা নাট্যগোষ্ঠীর বিচ্ছু। ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমি ও বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে থাকবে বিভিন্ন নাট্যদলের নাটক। গত ২৪ সেপ্টেম্বর শুরু হয় এই নাট্যোৎসব।