প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যোৎসব উপলক্ষে আজ রোববার সন্ধ্যা সাতটা থেকে ঢাকার দুটি স্থানে রয়েছে তিনটি নাটক। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক নাম-গোত্রহীন, পরীক্ষণ থিয়েটারে মহাকাল নাট্য সম্প্রদায়ের নীলাখ্যান এবং মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মঞ্চে উদীচীর নাটক বিভাগের দাফন ও হত্যার শিল্পকলা।
১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমি ও বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চে থাকবে বিভিন্ন নাট্যদলের নাটক। গত ২৪ সেপ্টেম্বর শুরু হয় এই নাট্যোৎসব।