প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যোৎসব উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা সাতটা থেকে ঢাকার দুটি স্থানে রয়েছে তিনটি নাটক। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় রয়েছে শিল্পকলা একাডেমির মুল্লুক, এক্সপেরিমেন্টাল থিয়েটারে রয়েছে সিলেটের নাট্যমঞ্চের সুখের খোঁজে সুখলাল, ও মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চে ময়মনসিংহের বিদ্রোহী নাট্যগোষ্ঠীর আল্লারাখা। ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমি ও বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে থাকবে বিভিন্ন নাট্যদলের নাটক। গত ২৪ সেপ্টেম্বর শুরু হয় এই নাট্যোৎসব।