উৎসবে আজকের নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নাট্যোৎসব উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে ঢাকার দুটি স্থানে রয়েছে চারটি নাটক। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় রয়েছে রাজশাহীর অনুশীলন নাট্যদলের এন্তারনেট; পরীক্ষণ থিয়েটারে যশোরের বিবর্তনের মাত্ব্রিং, স্টুডিও থিয়েটার হলে নারায়ণগঞ্জের সংশপ্তক নাট্যদলের বার্থ ফ্যান্টাসি এবং মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মঞ্চে মণিপুরি থিয়েটারের লেইমা। ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমি ও বেইলি রোডের মহিলা সমিতি মঞ্চে থাকবে বিভিন্ন নাট্যদলের নাটক। গত ২৪ সেপ্টেম্বর শুরু হয় এই নাট্যোৎসব।