উৎসবে আজকের নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নাট্যোৎসবে আজ রোববার সন্ধ্যা সাতটা থেকে ঢাকায় রয়েছে তিনটি নাটক। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বাংলাদেশ থিয়েটারের সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা, পরীক্ষণ থিয়েটারে নান্দীমুখের তবুও মানুষ, স্টুডিও থিয়েটারে নাট্যতীর্থের কঙ্কাল এবং বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মঞ্চে ঝিনাইদহের অঙ্কুর নাট্য একাডেমির গাজী কালু চম্পাবতী। ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতি মঞ্চে থাকবে বিভিন্ন দলের নাটক।