উৎসবে 'মহুয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহুয়া নৃত্যনা​েট্য শিবলী ও নীপা
মহুয়া নৃত্যনা​েট্য শিবলী ও নীপা

শতবারের বেশি মঞ্চস্থ হয়েছে নৃত্যনাট্য মহুয়া। হাজার হাজার মানুষ উপভোগ করেছে। মিলনায়তন থেকে বেরিয়ে অনেকেই ইচ্ছা পোষণ করেছেন, সুযোগ পেলে আবারও দেখবেন। ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব’ সে সুযোগ এনে দিল ঢাকার নৃত্যপ্রেমীদের। আজ বুধবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হচ্ছে নৃত্যনাট্যটি।
এর পরিচালক শামীম আরা নীপা বলেন, ভারত ও রাশিয়ায়ও মঞ্চস্থ হয়েছিল এটি। গত বছর হয়েছে যুক্তরাষ্ট্রের ডালাসে। সেখানকার নাচ করা ছেলেমেয়েরা এতে অভিনয় করেছিল। সেখানেও দারুণ প্রশংসা কুড়িয়েছে নৃত্যনাট্যটি। ঢাকায় এই নৃত্যনাট্য দেখে নাকি আবিষ্ট হয়ে পড়েছিলেন ভারতের কিংবদন্তি নায়ক দিলীপ কুমার।
মহুয়া নৃত্যনাট্যের সংগীত পরিচালনা করেছেন তপন দে। মূল চরিত্রগুলোর কণ্ঠে শোনা যাবে শিল্পী ফেরদৌস আরা, সাদি মহম্মদ ও কিরণচন্দ্র রায়ের গান। দুই বছর আগে একই উৎসবে ছিল নৃত্যাঞ্চলের নৃত্যনাট্য রাইকৃষ্ণ পদাবলী। এবার গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে নাটক ও নৃত্যনাট্য ছাড়াও থাকছে প্রায় ৮৫টি দলের আবৃত্তি, নাচ ও পথনাটক।