এক মঞ্চে তিন নাটক

এক মঞ্চে পরপর ৩টি নাটক মঞ্চস্থ হল মঙ্গলবার। শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনের মঞ্চে নাটকগুলো পরিবেশন করেছে ৩ জেলার শিল্পীরা।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বরগুনার শিল্পীদের পরিবেশনায় স্ব স্বর প্রতিবিম্ব মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হয় নাটক দেখার পালা। নাটকটি লিখেছেন আনন জামান। নির্দেশনা দিয়েছেন মনিরুজ্জামান। এরপর সন্ধ্যা ৭টা বাগেরহাটের শিল্পীরা মঞ্চস্থ করে মান্যবরেষু নাটকটি। নাটকটি লেখা ও নির্দেশনা শামসুল হাদী। রাত ৮টায় শুরু হয় রংপুরের শিল্পীদের পরিবেশনায় মঞ্চস্থ হয় বিবর্ণ সভ্যতা। সুমিত মোহন্তর লেখা নাটকটি নির্দেশনা দিয়েছেন আব্দুল হাই।
সবগুলো নাটকের মূল উপজীব্যই হলো মানুষের মূল্যবোধকে জাগিয়ে তোলা।
কাল বুধবার সমাপনী থাকছে ৩টি নাটক। সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে গোবিন্দ রায় সুমন নির্দেশিত মৌলভীবাজারের নাটক শঙ্খচিল। সন্ধ্যা ৭টায় অতনু কারাঞ্জাই নির্দেশিত পরিচয় নাটকটি উপস্থাপন করবে ভোরে শিল্পীরা। রাত ৮টায় মঞ্চস্থ হবে নাসির উদ্দীন সাইমুন নির্দেশিত ফেনী জেলার নাটক জীবনের ভাগ্য।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজনে ২০টি জেলার ২০টি নাটক নিয়ে ১ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে শুরু হয় জাতীয় পর্যায়ে ‘মূল্যবোধের নাট্যোৎসব’।