এক মুক্তিযোদ্ধার জন্য 'ঠাকুর ঘরে কে রে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারে আক্রান্ত মুক্তিযোদ্ধা আলমতাজ বেগমের চিকিৎসা-সহযোগিতায় নাটুকে থিয়েটার গ্রুপ ও তাদের শাখা সংগঠন থিয়েটার ক্যান ফান্ড-এর যৌথ আয়োজনে মঞ্চায়ন করা হবে ফরাসি কমেডি নাটক ঠাকুর ঘরে কে রে। মঙ্গলবার সন্ধ্যা সাতটায় নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমী পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে।
ঠাকুর ঘরে কে রে নামে মার্ক ক্যামলতি রচিত ডোন্ট ড্রেস ফর ডিনার নাটকটি অনুবাদ করেছেন ও নির্দেশনা দিয়েছেন আল নোমান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল নোমান, মনীষা অর্চি, মাহবুব, শ্যামল, রিংকু ও কথা।
নাট্যদলটির পক্ষ থেকে জানানো হয়, প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ ক্যানসারে আক্রান্ত মুক্তিযোদ্ধা আলমতাজ বেগমের চিকিৎসার্থে দান করা হবে।