এপার–ওপার মিলে ‘শহরের উপকথা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে
ছবি: সংগৃহীত

ভারতের বিশিষ্ট্য নাট্য ব্যক্তিত্ব বাদল সরকারের লেখা মঞ্চনাটক ‘বাকি ইতিহাস’ নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা। ‘শহরের উপকথা’ নামের এই সিনেমায় প্রধান একটি চরিত্রে অভিনয় করছেন শুভাশীষ মুখোপাধ্যায়। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের নির্মাতা আশরাফ শিশির। এটি পরিচালনা করছেন ওপার বাংলার তরুণ পরিচালক শুভ্র জ্যোতি বসাক। তিনি বাপ্পা নামে পরিচিতি। এটি তাঁর প্রথম সিনেমা।

বাদল সরকার
ছবি: সংগৃহীত

বাদল সরকারের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে আলোচনায় এসেছেন শুভাশীষ মুখোপাধ্যায়। সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘“শহরের উপকথা” এমন একটা সিনেমা, যেটা বাংলার নাটক থেকে নেওয়া হয়েছে। সেই নাটকের নাট্যকার সবার তুল্যব্য বাদল সরকার। আমি ভাগ্যবান তাঁর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। সিনেমার মধ্যেই বর্তমান সময়ে এসেছেন বাদল সরকার। নাটক ও বাদল সরকার মিলেমিশে গেছেন সিনেমায়। কী হবে, সেটা ছবি দেখলে বুঝতে পারবেন।’

আশরাফ শিশির
ছবি: সংগৃহীত

‘বাকি ইতিহাস’ কয়েক যুগ আগে লেখা। সেখানে উঠে এসেছিল সমাজের নানা অসংগতি। সেগুলো এখনো প্রাসঙ্গিক। গল্পের কাঠামো ভেঙে কিছুটা নতুন আঙ্গিকে লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা আশরাফ শিশির। তিনি বলেন, ‘আমার কাজ দেখেই কলকাতা থেকে সিনেমাটির নির্মাতা বাপ্পা চিত্রনাট্য করা প্রস্তাব দেন। উপমহাদেশের শ্রেষ্ঠ একটি মঞ্চনাটক “বাকি ইতিহাস”। এই নাটক থেকে সিনেমার চিত্রনাট্য করতে বলায় আর না করিনি। ষাটের দশকের গল্পটিকে সময় উপযোগী করে তোলা হয়েছে।’

প্রথম ২০১২ সালে নাটকের গল্পটি পরেছিলেন বাপ্পা
ছবি: ফেসবুক

২০১২ সালে প্রথমবার নাটকের গল্পটি পড়েছিলেন বাপ্পা। তখন তার কাছে নাটকের গল্পটি কঠিন মনে হয়। রবীন্দ্রভারতীতে পড়াশোনার সময় ভেবেছিলেন গল্পটি সহজ ভাবে দর্শকদের সামনে বড় পর্দায়। সিনেমাটির পরিচালক বাপ্পা বলেন, ‘সিনেমার মূল গল্প বাদল সরকারকে নিয়ে। মজার ব্যাপার হচ্ছে, মূল গল্পে বাদল সরকার ছিলেন না। এটা একটি চমক। তাঁর চরিত্রে দারুণ অভিনয় করেছেন শুভাশীষ মুখোপাধ্যায়। দারুণ রূপসজ্জায় মনে হবে, অবিকল বাদল সরকারকেই দর্শক দেখছেন।’

তিনি আরও জানান, ইতিমধ্যে পুরো শুটিং শেষ। ৩০ আগস্টে তাঁরা সিনেমার ট্রিজার প্রকাশ করবেন। আগামী মাসেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান। সিনেমায় আরও অভিনয় করেছেন জয় সেনগুপ্ত, রাহুল বন্দ্যোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায় প্রমুখ।

শুভাশীষ মুখোপাধ্যায়
ছবি: সংগৃহীত