এবার ত্রিপুরায় 'মহাজনের নাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মহাজনের নাও’ নাটকের দৃশ্য
‘মহাজনের নাও’ নাটকের দৃশ্য

ভারতের ত্রিপুরায় ‘মহাজনের নাও’ নাটকের দুইটি প্রদর্শনী করবে সুবচন। প্রথমটি ১০ জানুয়ারি কমলপুরের দুর্বার নাট্যগোষ্ঠী আয়োজিত বিমল সিংহ আন্তর্জাতিক স্মৃতি নাট্যোৎসবের শেষদিন আর পরদিন ১১ জানুয়ারি আগরতলায়। বাউল শাহ আবদুল করিমের জীবনের ওপর ভিত্তি করে নাটকটি লিখেছেন শাকুর মজিদ। নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।


সুবচনের প্রধান সম্পাদক আহাম্মদ গিয়াস জানিয়েছেন, এর আগে ভারতের আসামের শিলচর, ত্রিপুরার বেলুনিয়া, জলপাইগুড়ির কোচবিহার এবং কলকাতার মধ্যমগ্রাম, রবীন্দ্র সদন ও একাডেমি অব ফাইন আর্টসে ‘মহাজনের নাও’ নাটকের প্রদর্শনী হয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার উৎসবে এবং লন্ডনের টাওয়ার হ্যামলেটে এ সিজন অব বাংলা ড্রামা ফেস্টিভ্যালে মঞ্চস্থ হয় নাটকটি।

‘মহাজনের নাও’ নাটকের প্রদর্শনীর জন্য ২২ সদস্যের একটি দল নিয়ে ৯ জানুয়ারি ত্রিপুরায় যাচ্ছে সুবচন।