কর্ণাটকি যন্ত্রসংগীতে ভরতনাট্যম উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণাটকি যন্ত্রসংগীতের সরাসরি বাদনের সঙ্গে শাস্ত্রীয় নৃত্য করবেন ঢাকার শিল্পীরা। আগামীকাল সোমবার শুরু হচ্ছে তিন দিনের ভরতনাট্যম উৎসব ‘রঙ্গার্পণ’। ছায়ানট মিলনায়তনে এ উৎসবের আয়োজন করেছে কল্পতরু।
সোম থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে প্রতিদিন একক ভরতনাট্যম পরিবেশন করবেন যথাক্রমে শুদ্ধা শ্রীময়ী দাস, শাম্মি আখতার ও জুয়েইরিয়াহ মৌলি। ইতিমধ্যে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সব মঞ্চে নিজেদের স্বাক্ষর রেখেছেন এই তিন তরুণ নৃত্যশিল্পী। কুড়িয়েছেন নৃত্যগুরু ও সমঝদার দর্শকদের প্রশংসা।
এ উৎসবে বাজাতে ঢাকায় এসেছেন কর্ণাটকি সংগীতের খ্যাতিমান যন্ত্রশিল্পীরা। এ উৎসবে নৃত্যশিল্পীদের জন্য নাট্টুভঙ্গম বাজাবেন কীর্তি রামগোপাল, কণ্ঠসংগীতে থাকবেন নন্দকুমার উন্নিকৃষ্ণ, মৃদঙ্গ বাজাবেন জনার্দন রাও এবং বাঁশিতে থাকবেন নিতীশ কনকল।
উৎসবটি সবার জন্য উন্মুক্ত।