কলকাতার নাট্যোৎসবে প্রাঙ্গণেমোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘স্বদেশি’ নাটকের একটি দৃশ্য।
‘স্বদেশি’ নাটকের একটি দৃশ্য।
‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকে সহশিল্পীর সঙ্গে নূনা আফরোজ।
‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকে সহশিল্পীর সঙ্গে নূনা আফরোজ।

ভারতের পশ্চিমবঙ্গের নিভা আর্টস-এর অন্যতম প্রতিষ্ঠাতা নিভা দেবীর ৩২তম প্রয়াণ দিবস ও ‘নিভা আর্টস’-এর ২৫তম বর্ষ উপলক্ষে ‘মহিলা পরিচালিত নাট্যোৎসব’ শিরোনামে এক নাট্যোৎসবে অংশগ্রহণ করতে কলকাতা যাচ্ছে নাটকের দল প্রাঙ্গণেমোর। শুধু ১৪ জন নারী নির্দেশকের নাটক নিয়ে অনুষ্ঠিতব্য এ উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন নূনা আফরোজ তাঁর নির্দেশিত দর্শক-নন্দিত দুটি নাটক নিয়ে।
নাটক দুটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চার অধ্যায়’ উপন্যাস অবলম্বনে ‘স্বদেশি’ এবং তাঁর নিজের লেখা ‘আমি ও রবীন্দ্রনাথ’। নূনা আফরোজ জানান, ১৪ সদস্যের দল নিয়ে ১ জুলাই কলকাতা যাচ্ছে প্রাঙ্গণেমোর এবং দলটি ফিরে আসবে ৫ জুলাই। উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ ২ জুলাই দুপুর সাড়ে তিনটায় ‘স্বদেশি’ এবং একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় ‘আমি ও রবীন্দ্রনাথ’ মঞ্চায়িত হবে কলকাতার তপন থিয়েটার মঞ্চে।
নাটক দুটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, শিশির রহমান, আউয়াল রেজা, রামিজ রাজু, সরোয়ার সৈকত, আবু হায়াত মাহমুদ, তৌহিদ বিপ্লব, সীমান্ত আমিন ও প্রকৃতি সিকদার।
প্রসঙ্গত, দীর্ঘ তিন বছর পর প্রাঙ্গণেমোর-এর দ্বিতীয় প্রযোজনা ‘স্বদেশি’ নাটক মঞ্চায়িত হচ্ছে। কলকাতায় ‘স্বদেশি’র ৩০তম প্রদর্শনী এবং ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকের সপ্তম প্রদর্শনী হবে।