কলকাতায় দুই নাটক মঞ্চায়ন শেষে ফিরেছে লোক নাট্যদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লীলাবতী আখ্যান’ ও ‘সোনাই মাধব’ নাটকের একটি দৃশ্য
‘লীলাবতী আখ্যান’ ও ‘সোনাই মাধব’ নাটকের একটি দৃশ্য

কলকাতার স্থানীয় নাট্যদল অনীক আয়োজিত ‘গঙ্গা-যমুনা নাট্য উৎসব’-এ যোগ দিতে ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে গত সপ্তাহের বুধবার রাতে কলকাতা যায় লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী)। উৎসবে লোক নাট্যদল ‘লীলাবতী আখ্যান’ নাটকের দুটি প্রদর্শনী এবং ‘সোনাই মাধব’ নাটকের একটি প্রদর্শনী করেছে।
লোকনাট্যদলের অধিকর্তা লিয়াকত আলী আজ বুধবার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্যম গ্রামের নজরুল শতবার্ষিকী সদন মঞ্চে গঙ্গা-যমুনা নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হয়। তিনি ওই উৎসবের উদ্বোধন করেন। পরদিন শুক্রবার সন্ধ্যায় একই মঞ্চে ‘লীলাবতী আখ্যান’ নাটকের প্রথম প্রদর্শনী হয় এবং রোববার সন্ধ্যায় বিরাটি সাধারণ পাঠাগার-সংলগ্ন মঞ্চে ছিল নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। সোমবার সন্ধ্যায় বিরাটি সাধারণ পাঠাগার-সংলগ্ন মঞ্চেই লোক নাট্যদল ‘সোনাই মাধব’ নাটকের মঞ্চায়ন করে।
লিয়াকত আলী বলেন, ‘এ প্রদর্শনীর কয়েক দিন আগেই মিলনায়তনের সব টিকিট বিক্রি হয়ে যায়। এমনও হয়েছে প্রদর্শনী শেষে দর্শকেরা বসেছিল। দলের সদস্যরা প্রায় ঘণ্টা খানেক গান শুনিয়ে দর্শকদের অনুরোধ পূরণ করে।’
গতকাল মঙ্গলবার দলের সব সদস্য ঢাকায় পৌঁছেছে।
৯ জানুয়ারি ‘সোনাই মাধব’ নাটকের প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।