কলকাতায় বরিশালের 'অতঃপর হাট্টিমা টিম টিম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতায় চলছে ‘পাড়া পড়শীর থিয়েটার’ শিরোনামে আয়োজিত নাট্য উত্সব। এ উৎসবেই আজ মঞ্চায়িত হবে শব্দাবলী পরিচালিত বরিশাল শিশু থিয়েটারের নাটক অতঃপর হাট্টিমা টিম টিম। এটি মঞ্চায়িত হবে আজ সন্ধ্যায় কলকাতার নজরুল শতবার্ষিকী সদনে।
কলকাতার অলটারনেটিভ লিভিং থিয়েটারের আয়োজনে এবং ভারতীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই নাট্য উত্সব শুরু হয় ২৩ মে। চলবে ২৬ মে পর্যন্ত। উত্সবে অংশ নিতে ২২ মে বরিশাল শিশু থিয়েটারের সভাপতি সৈয়দ দুলালের নেতৃত্বে ১১ সদস্যের শিশুনাট্য দলটি কলকাতা যায়। বরিশাল শিশু থিয়েটারের নাটক অতঃপর হাট্টিমা টিম টিম রচনা ও নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ। এটি এই থিয়েটারের ১০ বছর পূর্তির স্মারক প্রযোজনা।