কলকাতায় 'জিষ্ণু যারা'

বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনার নাট্যদল অনির্বাণ থিয়েটার কলকাতায় এসেছে তাদের নাটক ‘জিষ্ণু যারা’ নিয়ে। গতকাল শুক্রবার কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গান্ধী ভবন মিলনায়তনে মঞ্চস্থ হলো নাটকটি। এই প্রদর্শনীর আয়োজন করে ঢাকুরিয়া নাট্যমুখ। আজ শনিবার নাটকটি মঞ্চস্থ হবে কলকাতার দমদমের অজিতেশ মঞ্চে। এই প্রদর্শনীর আয়োজন করেছে রবীন্দ্রনগর নাট্যয়ুধ। আর আগামীকাল রোববার ‘জিষ্ণু যারা’ মঞ্চস্থ হবে কলকাতার মোহিত মঞ্চে। এই প্রদর্শনীর উদ্যোক্তা আগরপাড়া কথামালা।

‘জিষ্ণু যারা’ নাটকটি রচনা, নির্দেশনা ও মঞ্চপরিকল্পনা করেছেন হোসাইন আনোয়ার। এই নাটকে অভিনয় করেছেন খাইরুল ইসলাম, আবদুর রহমান, মাহাবুবুর রহমান, ফেরদৌসী পারভিন, আসমা হেনা, শামীম আজাদ, মিরাজ উদ্দিন, হাসমত কবীর, সাজ্জাদ হোসেন, শফিউল আলম, জগন্নাথ কুমার কর্মকার, আজাদুল ইসলাম, সাব্বির আলিম, ফরহাদ হোসেন, হাবিবুর রহমান, স্বপ্না খাতুন, আব্দুল্লা আল ফয়সাল প্রমুখ।
গতকাল নাটকটি দর্শকদের প্রশংসা কুড়ায়।