কলকাতায় 'মহাজনের নাও'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার রুট মিউজিক ফেস্টিভ্যালে যাচ্ছে সুবচন নাট্য সংসদের নাটক মহাজনের নাও। উৎসবটি আয়োজন করেছেন দোহার ও লোপামুদ্রা প্রোডাকশনস। ‘সহজ পরব’ শিরোনামে এই উৎসব হবে ১ থেকে ৪ আগস্ট কলকাতার রবীন্দ্রসদন ও গগনেন্দ্র প্রদর্শনশালায়। উৎসবের সমাপনী দিনকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা দিয়েছে আয়োজকেরা। সেদিন বিকেলে মঞ্চস্থ হবে সুবচনের নাটক মহাজনের নাও। বাউল শাহ আবদুল করিমের জীবন ও দর্শন নিয়ে নাটকটি লিখেছেন শাকুর মজিদ, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। সন্ধ্যায় লালনের গান শোনাবেন কুষ্টিয়ার বাউল ফকির লতিফ শাহ আর লোকগান গাইবেন চন্দনা মজুমদার।
উৎসব পরিচালনা করবেন লোপামুদ্রা মিত্র ও কালিকা প্রসাদ।