কাল আবার 'অন্ধকারে মিথেন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগন্তুক রেপার্টরির প্রথম মঞ্চনাটক অন্ধকারে মিথেন আগামীকাল সন্ধ্যায় আবার মঞ্চস্থ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে ‘বাতিঘর নাট্যমেলা’য়। নাটকটিতে অভিনয় করছেন ত্রপা মজুমদার, পান্থ শাহরিয়ার, ফয়েজ জহির, জাহাঙ্গীর আলম, তাহমীনা ইসলাম, ফখরুজ্জামান চৌধুরী, মোস্তাফিজ শাহীন প্রমুখ। তাঁরা বিভিন্ন নাটকের দলের সঙ্গে জড়িত আছেন।
অন্ধকারে মিথেন লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন পান্থ শাহরিয়ার। নাটকটি নিয়ে তিনি বলেন, ‘একধরনের নিরীক্ষা করতে চেয়েছি। আমরা অভিনয় দিয়ে ধরতে চেয়েছি মনস্তাত্ত্বিক দ্বন্দ্বগুলোকে। সফোক্লিসের ইডিপাস থেকে অনুপ্রাণিত হয়ে নতুন একটি গল্প তৈরি করেছি। দেখতে চেয়েছি মানুষ কী করে নিয়তির কাছে নিজের অজান্তেই আটকে পড়ে। আর তা জানতে চেয়েছি নারীর অন্তর্গত অনুভূতি থেকে।’
অন্ধকারে মিথেন নাটকের প্রথম প্রদর্শনী হয় গত বছরের ২৯ মার্চ।