কাল ট্র্যাজেডি পলাশবাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর রাতে সাভারের পলাশবাড়িতে ধসে পড়ে স্পেকট্রাম সোয়েটার অ্যান্ড নিটিং ফ্যাক্টরি। রাতের শিফটে দায়িত্বরত ছিলেন শতাধিক কর্মী। নিহত হয়েছিলেন প্রায় ৬৪ জন। তদন্ত কমিটির প্রতিবেদনে জানা যায়, কোনো রকম ঝুঁকি মোকাবিলার ব্যবস্থা ছাড়াই ঘটনার তিন বছর আগে ফ্যাক্টরিটি তৈরি হয়েছিল একটি জলাভূমির ওপর।
সেই ঘটনাটি নিয়েই প্রাচ্যনাটের নাটক ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’। আগামী কাল বুধবার শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা ৭টায় প্রদর্শনী। নাটক শুরু হওয়ার আগে স্মরণ করা হবে প্রয়াত অভিনেতা, নাট্যকার ও নির্দেশক অপু আমানকে। এর আগেও বেশ কয়েকবার প্রদর্শনী হয়েছে নাটকটির, হয়েছে দর্শকনন্দিত।
‘ট্র্যাজেডি পলাশবাড়ি’ নাটকটির নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহানা সুমি, শাহরিয়ার রানা জুয়েল, প্রদ্যুৎ ঘোষ, ফুয়াদ, ফরহাদ প্রমুখ।