কাল ঢাকায় 'লেটার টু এ চাইল্ড নেভার বর্ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’ নাটকের একটি দৃশ্য (ফাইল ছবি)
‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’ নাটকের একটি দৃশ্য (ফাইল ছবি)

সম্প্রতি ভারতের হরিয়ানার ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির বার্ষিক সাংস্কৃতিক উৎসবে রানার আপ হয়েছে বুয়েট ড্রামা সোসাইটির নাটক ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’। গত ১৪ থেকে ১৬ অক্টোবর এ উৎসবের বিভিন্ন সাংস্কৃতিক পর্বে ৭২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশ নিয়ে নন্দিত হয় বুয়েট সাংস্কৃতিক দল। কাল সোমবার ঢাকার নাট্যপ্রেমীদের জন্য নাটকটি পরিবেশন করবে দলটি।
রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে কাল ৭ নভেম্বর সন্ধ্যায় মঞ্চস্থ হবে বুয়েট ড্রামা সোসাইটির নাটক ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’। সন্ধ্যা সাড়ে ৬টায় একটি ও রাত ৮টায় নাটকটির আরও একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সাধারণ দর্শকদের জন্য ঢাকায় এবারই প্রথম নাটকটির মঞ্চায়ন হতে যাচ্ছে।
খ্যাতিমান সাংবাদিক ওরিয়ানা ফাল্লাচির উপন্যাস ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’ থেকে এর নাট্যরূপ দিয়েছেন শাহেদ ইকবাল। নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, ইসতিয়াক, জিমি, ফয়সাল, নিশাত, আনিকা, সোমা, মৌ প্রেম, পার্থ, অভিষেক, তুরাগ, তানজিম প্রমুখ।