কাল পরীক্ষণ থিয়েটারে 'প্রমিথিউস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রমিথিউস নাটকের একটি দৃশ্য
প্রমিথিউস নাটকের একটি দৃশ্য

‘পঞ্চম জাতীয় যুব নাট্যোৎসব’-এ মহাকাল নাট্যসম্প্রদায় মঞ্চস্থ করতে যাচ্ছে তাদের নাটক ‘প্রমিথিউস’। আগামীকাল ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে। নাটকটি মঞ্চস্থ করা হচ্ছে প্রায় এক বছর পর।
‘প্রমিথিউস বাউন্ড’ নাটকে জিউসকে শক্তিশালী করে দেখানো হয়েছে। সাম্প্রতিক সময়ের অস্থির বিশ্বের জন্য এমনই একজন প্রমিথিউস দরকার। নাটকে সেই আহ্বানই জানানো হয়েছে। স্কাইলাসের ‘প্রমিথিউস বাউন্ড’ অবলম্বনে ‘প্রমিথিউস’ নাটকের এটি ১৪তম প্রদর্শনী।
নাটকটি রূপান্তর করেছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন মোস্তাফিজুর নূর। মহাকাল নাট্যসম্প্রদায়ের এটি ৩০তম প্রযোজনা। ২৯ এপ্রিল সন্ধ্যা সাতটায় স্টুডিও থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটির ১৫তম প্রদর্শনী।