কাল বাতিঘরের 'অলিখিত উপাখ্যান'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাতিঘরের ‘অলিখিত উপাখ্যান’-এর ৩য় প্রদর্শনী হবে কাল। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে সন্ধ্যা সাতটায় হবে এই নাটকের মঞ্চায়ন। জনপ্রিয় ঔপন্যাসিক রিজিয়া রহমানের উপন্যাসকে উপজীব্য করে ‘অলিখিত উপাখ্যান’ উপন্যাসকে গবেষণার ভিত্তিতে নাট্যরূপ দিয়েছেন নির্দেশক মুক্তনীল। এ নাটকে নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর কথকের ভূমিকায় কণ্ঠ দিয়েছেন।
কথাসাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ডায়েরির পাতায় লেখা হয়েছিল ব্রিটিশবিরোধী বিপ্লবীর বীরত্বগাথা কথা। সেখানে উল্লেখিত তথ্যের ভিত্তিতে রিজিয়া রহমান লিখেছিলেন অলিখিত উপাখ্যান নামের উপন্যাস। আর উপন্যাসটিকে আশ্রয় করে ঢাকার যুক্ত হলো আরেকটি নতুন নাটক। এটি নাট্যদল বাতিঘরের দ্বিতীয় প্রযোজনা।