কাল মঞ্চে ১৩তম 'কালরাত্রি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালরাত্রি নাটকের দৃশ্য
কালরাত্রি নাটকের দৃশ্য

কাল সন্ধ্যায় মঞ্চস্থ হচ্ছে মুক্তিযুদ্ধের নাটক ‘কাল রাত্রি’। আগামীকাল রোববার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পদাতিক নাট্য সংসদের ৩৮তম এ প্রযোজনাটির এটি ১৩তম মঞ্চায়ন।
লামিসা শিরীন হোসাইনের ‘লোন সার্ভাইভার’ গল্প অবলম্বনে ‘কালরাত্রি’-এর নাট্যরূপ দিয়েছেন তানভীর আহমেদ ও নির্দেশনা ওয়াহিদুল ইসলাম। এতে অভিনয় করেছে দলটির সদস্যরা। রক্তাক্ত লড়াইয়ের মধ্যদিয়ে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ও একাত্তরের সেই লড়াইয়ে সব শ্রেণি-পেশার মানুষের এক কাতারে এসে দাঁড়ানোই নাটকের মূল উপজীব্য।

কালরাত্রি নাটকের দৃশ্য
কালরাত্রি নাটকের দৃশ্য

মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও এর আশেপাশের এলাকাকে পাওয়া যাবে নাটকের গল্পে। এ লড়াইয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে দেখা যাবে একজন শিক্ষককে। অসহযোগ আন্দোলন থেকে তাঁরা পাকিস্তান রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই করে আসছিলেন। মার্চের কালরাতে বেঁচে যাওয়া জগন্নাথ হলের একজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের সেই রাতের ভয়াল চিত্র ও তাঁর সঙ্গে থাকা ওই শিক্ষকের কথা।