কাল ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবছর ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রয়াত মিজারুল কায়েসকে বিশ্ব নাট্যদিবস সম্মাননা (মরণোত্তর) দেয়া হবে। ফাইল ছবি
এবছর ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রয়াত মিজারুল কায়েসকে বিশ্ব নাট্যদিবস সম্মাননা (মরণোত্তর) দেয়া হবে। ফাইল ছবি

২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস। ১৯৬২ সাল থেকে সারা বিশ্বে প্রতিবছর এই দিনটি পালিত হয়ে আসছে। বরাবরের মতো বাংলাদেশেও আড়ম্বর আয়োজনে উদ্‌যাপন করা হবে বিশ্ব নাট্য দিবস।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ১৯৮২ সালের জুন মাসে ভিয়েনায় অনুষ্ঠিত আইটিআইয়ের নবম কংগ্রেসে বিশ্ব নাট্য দিবস প্রবর্তনের প্রস্তাব গৃহীত হয়। পরবর্তী বছর প্যারিসে অনুষ্ঠেয় (১৯৬২ সালে) থিয়েটার অব ন্যাশনস উৎসবের সূচনার দিনটি অর্থাৎ ২৭ মার্চ প্রতিবছর বিশ্ব নাট্য দিবস উদ্‌যাপনের সিদ্ধান্ত হয়। ১৯৮২ সাল থেকে বাংলাদেশে বিশেষ মর্যাদায় এই দিনটি উদ্‌যাপিত হয়ে আসছে। এই ধারাবাহিকতায় কাল সোমবার ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (বাংলাদেশ কেন্দ্র), বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং বাংলাদেশ পথনাটক পরিষদ সম্মিলিতভাবে এ দিবসটি উদ্‌যাপন করবে। এ বছর ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রয়াত মিজারুল কায়েসকে বিশ্ব নাট্য দিবস সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হবে।
বিশ্ব নাট্য দিবস সামনে রেখে ফরাসি খ্যাতিমান অভিনেত্রী ইজাবেল হুপেয়ার এবং বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা-নাট্যনির্দেশক-লেখক আতাউর রহমান এ বছর পৃথক বাণী দিয়েছেন।
২৭ মার্চ বিকেল সাড়ে চারটায় বেইলী রোডস্থ নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তন থেকে শুরু হয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে আনন্দ শোভাযাত্রা শেষ হবে। বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে প্রীতিসম্মিলনী এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে থাকবে বিশ্ব নাট্য দিবসের আলোচনা, বিশ্ব নাট্য দিবস বাণী পাঠ, সম্মাননা ও বিশ্ব নাট্য দিবস বক্তৃতা।

বিশ্ব নাট্য দিবস বক্তৃতা করবেন নাট্যজন ইনামুল হক। আরও বক্তব্য দেবেন নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যজন আতাউর রহমান, আইটিআই (বাংলাদেশ কেন্দ্র), সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা এবং অন্য নেতরা।