কাল 'নদ্দিউ নতিম'-এর দ্বিতীয় প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নদ্দিউ নতিম’ নাটকের পোস্টার
‘নদ্দিউ নতিম’ নাটকের পোস্টার

শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আসনসংখ্যা কম। ফলে গত ৩০ অক্টোবর দাঁড়িয়েই ‘নদ্দিউ নতিম’-এর প্রথম প্রদর্শনী দেখেছেন অনেক দর্শক। হ‌ুমায়ূন আহমেদের উপন্যাস ‘কে কথা কয়’-এর একটি অংশকে নাট্যরূপ ও নির্দেশনা দিয়ে ‘নদ্দিউ নতিম’ নাটকটি মঞ্চে এনেছেন আসাদুল ইসলাম।
আসাদুল ইসলাম জানিয়েছেন, ‘প্রথম প্রদর্শনীতে এত সাড়া পেয়েছি যে, মনে হচ্ছে কাজটি সার্থক হয়েছে। আশা করছি দ্বিতীয় প্রদর্শনীতেও অনেক দর্শক আসবেন।’
এ নাটকের কাহিনিতে এক প্রতিবন্ধী শিশুকে বাঁচাতে আত্মহত্যা করেন উজবেক কবি নদ্দিউ নতিম। হিমঘরে তাঁর চেতনা খানিকটা সক্রিয় থাকায় তিনি টের পান, সেখানে কেউ একজন এসেছে। সেটা এই চরিত্রের স্রষ্টা হ‌ুমায়ূন আহমেদ নাকি ওই প্রতিবন্ধী শিশু উজবেক কবি তা ধরতে পারে না।
‘নদ্দিউ নতিম’ নাটকটি ম্যাড থেটারের প্রথম প্রযোজনা। এতে কবি নদ্দিউ নতিম, মুনা এবং মেঘদূতের চরিত্রে অভিনয় করেছেন একই পরিবারের তিন সদস্য। নাটকটির সহযোগী নির্দেশক আনিসুল হক বরুণ।
কাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাটকটি দেখা যাবে।