গঙ্গা-যমুনা নাট্যোৎসবে যোগ দিতে কলকাতায় লোক নাট্যদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কলকাতায় অনুষ্ঠেয় গঙ্গা-যমুনা নাট্যোৎসবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রিত হয়েছে লোক নাট্যদল (বনানী)। আজ বৃহস্পতিবার রাতে দলটি কলকাতার উদ্দেশে যাত্রা করবে।
লোক নাট্যদলের সাধারণ সম্পাদক কামরুন নুর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘৭ ডিসেম্বর কলকাতার নিরঞ্জন সদন মঞ্চে সোনাই মাধব নাটকটির মঞ্চায়ন হবে। এটি ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে লেখা এবং নিরীক্ষাধর্মী আঙ্গিকে মঞ্চস্থ একটি নাটক, যার কাহিনি গানে গানে এগিয়ে চলে। প্রাচীন ঐতিহ্য অনুসরণে এতে নারী চরিত্রগুলো রূপায়ণ করেছেন পুরুষ শিল্পীরা।
নাটকটির নির্দেশক ইউজিন গোমেজ এবং সংগীত পরিকল্পনা করেছেন মোস্তফা আনোয়ার।
‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব’ ভারতের অন্যতম প্রধান নাট্যোৎসব হিসেবে স্বীকৃত। এটি প্রতিবছর ভারত ও বাংলাদেশে অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান নাট্য সংগঠন অনীক এ উৎসবের আয়োজক।