চট্টগ্রামে ইডিপাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইডিপাস নাটকের দৃশ্য
ইডিপাস নাটকের দৃশ্য

আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে তির্যক নাট্যদলের নাটক প্রাচীন িগ্রক ট্র্যাজেডি সফোক্লিসের ইডিপাস মঞ্চায়িত হবে। আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত এই নাটক চট্টগ্রামের তির্যক নাট্যদলের ৩৮তম প্রযোজনা। আজকের পরিবেশনা ইডিপাস-এর ৯৮তম মঞ্চায়ন।
১৯৯৫ সালের ২৫ ডিসেম্বর চট্টগ্রাম মুসলিম হলে ইডিপাস নাটকের প্রথম মঞ্চায়ন হয়। গত ১৮ জুন ইডিপাস নাটকটি নবরূপে মঞ্চে আসে। নাটকের পোশাক পরিকল্পনা করেছেন নায়লা আজাদ। এর কোরিওগ্রািফ, আলোক ও মঞ্চ পরিকল্পনায় আছেন নির্দেশক আহমেদ ইকবাল হায়দার।