চট্টগ্রামে দক্ষিণ এশিয়া নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসবের উদ্বোধনী নাটক তবুও মানুষ–এর দৃশ্য
উৎসবের উদ্বোধনী নাটক তবুও মানুষ–এর দৃশ্য

নাট্য সংগঠন ‘নান্দীমুখ’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল থেকে চট্টগ্রামে শুরু হয়েছে ‘নান্দীমুখ দক্ষিণ এশিয়া নাট্যোৎসব ২০১৫’। এটি চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত ও নেপালের নয়টি নাট্যদল।
নান্দীমুখের ২৫ বছর উপলক্ষে সংগঠনটি বছরব্যাপী কর্মসূচি নিয়েছে। এরই অংশ হিসেবে এ নাট্যোৎসব নান্দীমুখের প্রথম আয়োজন।
শুক্রবার নান্দীমুখের পরিবেশনা তবুও মানুষ দিয়ে শুরু হয় উৎসবটি। উৎসবে আরও থাকছে ভারতের মাঙ্গলিকের মানুষ ভূত, সংলাপ কলকাতার নিরাশ্রয়, ঢাকার বটতলার দ্য ট্রায়াল অব মালাই ইলিয়া, পদাতিক নাট্য সংসদের পোড়ামাটি, বিবর্তন যশোরের বিসর্জন, নেপালের মান্ডালা থিয়েটারের জাম্পিং ফ্রগ ও ভারতের রঙ্গাশ্রমের প্রতারক। তা ছাড়া প্রতিদিন অনিরুদ্ধ মুক্তমঞ্চে থাকবে প্রতিথযশা শিল্পীদের পরিবেশনা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।