জাতীয় নাট্যশালায় অলিখিত উপাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিখিত উপাখ্যান নাটকের একটি দৃশ্য
অলিখিত উপাখ্যান নাটকের একটি দৃশ্য

ব্রিটিশবিরোধী আন্দোলনের এক অনালোচিত চরিত্র রহিমউল্লাহ। সুন্দরবনের মোরেলগঞ্জ নামল স্থানে অত্যাচারী বেনিয়াদের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন প্রতিরোধ। জোর করে চাষিদের দিয়ে জঙ্গল কেটে আবাদ করানোর প্রতিবাদে সোচ্চার হয়েছিল তাঁর কণ্ঠস্বর। পরিণতিতে প্রাণ হারাতে হয় এই বিপ্লবীকে। কথাসাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ডায়েরির পাতায় লেখা হয়েছিল তাঁর বীরত্বের কথা। সেসব তথ্য থেকেই রিজিয়া রহমান লিখেছিলেন ‘অলিখিত উপাখ্যান’ উপন্যাসটি। সেটির ওপর ভিত্তি করেই ঢাকার মঞ্চে যুক্ত হয়েছে নতুন নাটক।

নাট্যদল বাতিঘর নিয়ে এসেছে তাঁদের দ্বিতীয় প্রযোজনা ‘অলিখিত উপাখ্যান’। নাটকটিতে উঠে এসেছে ব্রিটিশবিরোধী আন্দোলনের অজানা এক দৃশ্যপট। ‘অলিখিত উপাখ্যান’ উপন্যাসকে গবেষণার ভিত্তিতে নাট্যরূপ দিয়েছেন মুক্তনীল। পাশাপাশি নাটকটির নির্দেশনাও দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে ছিল নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন স্মরণ বিশ্বাস, পান্থ আফজাল, তারানা তাবাচ্ছুম, মনিরুজ্জামান ফিরোজ, সাফিন আহম্মেদ, সাদ্দাম রহমান, সাবরিনা শারমিন, ফয়সাল, সাদিয়া ইউসুফ, তাজিম আহমেদ, সঞ্জয় গোস্বামী, রুম্মান শারু, সঞ্জয় হালদার প্রমুখ।

nATOK3
nATOK3