জাতীয় নাট্যশালায় আজ 'নৃপতি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদ, শাসকদের একনায়কতন্ত্র ও খেয়ালিপনা হুমায়ূন আহমেদ তাঁর নিজস্ব সাহিত্যরসে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেছেন ‘নৃপতি’ নাটকটিতে। নাটকটি গত শতাব্দীর নব্বইয়ের দশকে নান্দনিক নাট্য সম্প্রদায় প্রথম মঞ্চে আনে। দীর্ঘদিন পর গত মাসে হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুনরায় মঞ্চায়ন শুরু করে নান্দনিক। এক মাস পর আজ মঙ্গলবার জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটকটি।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘নৃপতি’র প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাতটায়।
‘নৃপতি’ নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনা। নাটকটির নির্দেশনা দিয়েছেন বদরুদ্দোজ্জা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসানুজ্জামান, নিলুফার ওয়াহিদ, সোহেল রানা, শাহ আলম, অভীক মজুমদার প্রমুখ।