জাতীয় নাট্যোৎসবে ৫৮টি নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসবের শেষ দিন মঞ্চস্থ হবে সুবচন নাট্য সংসদের প্রণয় যমুনা নাটকটি। ছবি আবদুস সালাম।
উৎসবের শেষ দিন মঞ্চস্থ হবে সুবচন নাট্য সংসদের প্রণয় যমুনা নাটকটি। ছবি আবদুস সালাম।
২৪ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে
২৪ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে

‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’—বাক্যটিকে স্লোগান করে ঢাকায় শুরু হচ্ছে ‘জাতীয় নাট্যোৎসব ২০১৬’। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে এ উৎসব। এবারের নাট্যোৎসবে সহযোগিতা করছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
স্বাগত বক্তব্য রাখবেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান। তিনি প্রথম আলোকে জানান, রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার মিলনায়তন, স্টুডিও থিয়েটার মিলনায়তন এবং নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হবে।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ফেডারেশনের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রামেন্দু মজুমদার, আতাউর রহমান।
উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে হবিগঞ্জের ‘জীবন সংকেত’ নাট্যদলের প্রযোজনা ‘জ্যোতিসংহিতা’, সিরাজগঞ্জের ‘নাট্যলোক’ প্রযোজনা ‘নারী নসিমন’। শেষ দিন মঞ্চস্থ হবে সুবচন নাট্য সংসদের নতুন নাটক ‘প্রণয় যমুনা’, বরিশালের শব্দাবলি গ্রুপ থিয়েটারের ‘সাহেব চান্দের ঈদ ভজন’ এবং বহুবচনের ‘দেবী’। রাজধানীসহ সার দেশ থেকে আসা বিভিন্ন দলের মোট ৫৮টি নাটক দেখানো হবে এ উৎসবে।