জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'শিখণ্ডী কথা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিখণ্ডী কথা’ নাটকের দৃশ্য
‘শিখণ্ডী কথা’ নাটকের দৃশ্য

আগামীকাল রোববার সন্ধ্যা ছয়টায় ‘শিখণ্ডী কথা’ নাটকটি মঞ্চায়িত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে। জাহাঙ্গীরনগর থিয়েটারের নাট্যোৎসবে নাটকটি পরিবেশন করবে মহাকাল নাট্য সম্প্রদায়। হিজড়াসমাজের মানুষের জীবন নিয়ে প্রযোজনাটি একটি গবেষণা নাট্য। নাটকটি রচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক আনন জামান। নির্দেশনা দিয়েছেন একই বিভাগের শিক্ষক রশীদ হারুন। নাটকটির ১৬৫তম প্রদর্শনী হবে আগামীকাল।
নাটকের নেপথ্য শিল্পীরা হলেন পোশাক পরিকল্পনায় ওয়াহীদা মল্লিক, সূচনা সংগীত ইউসুফ হাসান, আবহ সংগীত সুলতানা ইয়াসমীন ও আব্দুল আলীম, মঞ্চ পরিকল্পনায় তানভীর হাসান ও মু. শফিকুল ইসলাম, আলোক পরিকল্পনায় রফিকুল হক, কোরিওগ্রাফি রাজশ্রী রায়, রূপসজ্জায় শুভাশীষ দত্ত এবং প্রযোজনা অধিকর্তা মীর জাহিদ হাসান।
অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, আনন জামান, ফারুক আহমেদ, বেবী সিকদার, উত্পল চক্রবর্তী, হাবিবুর রহমান, মো. শাহনেওয়াজ, সৈয়দ ফেরদৌস ইকরাম, কামরুজ্জামান সবুজ, সৈয়দ লুত্ফর রহমান, ইকবাল চৌধুরী, বিথুন আহমেদ, কোনাল আলী।