ঢাকায় প্রথম আন্তর্জাতিক মৃত্তিকালগ্ন নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে মৃত্তিকালগ্ন নাট্যোৎসব। আট দিনের এ উৎসবে অংশ নেবে বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি নাটকের দল। ঐতিহ্যবাহী সব নাটক মঞ্চে উপস্থাপন করবে বাংলাদেশের মারমা, চাকমা, মুরং, মণিপুর, ত্রিপুরা, সাঁওতাল, গারো ও রাখাইন এবং ভারতের আসাম, মেঘালয়, মণিপুর মিজোরাম, ত্রিপুরা ও পুরুলিয়ার প্রথিতযশা বেশ কয়েকটি নাটকের দল। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা, পরীক্ষণ থিয়েটার এবং নন্দন মঞ্চে এই দলগুলোর নাটক দেখানো হবে।
সম্প্রীতি নাট্যোৎসব পর্ষদের আয়োজনে এই উৎসবের সঙ্গে রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমী, ইউনেসকো ও বাংলাদেশ ভারত ফাউন্ডেশন। উৎসব সমন্বয়কারী কামাল বায়েজীদ জানিয়েছেন, ‘বাংলাদেশে এই ধরনের নাটকের উৎসবের আয়োজন এবারই প্রথম।’
আগামীকাল সোমবার সকালে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই উৎসব নিয়ে বিস্তারিত জানাবেন আয়োজকেরা।