তনু-তনয়কে নিবেদিত 'ত্রিংশ শতাব্দী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ত্রিংশ শতাব্দী’ নাটকের একটি দৃশ্য
‘ত্রিংশ শতাব্দী’ নাটকের একটি দৃশ্য

সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাল ‘স্বপ্নদল’। নাট্যকর্মী সোহাগী জাহান তনু ও মাহবুব রাব্বী তনয়কে নিবেদন করে বিশেষ মঞ্চায়ন করল নাটক ‘ত্রিংশ শতাব্দী’র। আজ শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ছিল নাটকটি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের হিরোশিমা-নাগাসাকিতে আণবিক বোমা হামলার ঘটনা নিয়েই কাহিনি। ঘটনার সমান্তরালে তুলে ধরা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া-আফগানিস্তান-পাকিস্তান-ভারত-ইরাক-ফিলিস্তিন-কুয়েত-তিউনিসিয়া-ইয়ামেন-তুরস্ক-মিয়ানমার-সিরিয়ায় সাম্প্রতিক বর্বরতার প্রসঙ্গ। এই নাটক যুদ্ধের বিরুদ্ধে স্বপ্নদলের শৈল্পিক প্রতিবাদ।

নাটকটি যুক্তরাজ্য ও ভারতের কয়েকটি মর্যাদাপূর্ণ নাট্যোৎসবে দেখানো হয়েছে। বাদল সরকারের রচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’ নাটকটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। আজ ছিল নাটকটির ৮২তম প্রদর্শনী।