তাহের দিবসে 'ক্রাচের কর্নেল'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ কর্নেল আবু তাহেরের ৪১তম মৃত্যুবার্ষিকী। তাহের দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বিকেল সাড়ে পাঁচটায় আয়োজিত হবে স্মরণানুষ্ঠান ও সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চায়িত হবে নাটক ক্রাচের কর্নেল। শাহাদুজ্জামানের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লুৎফা; নির্দেশনা দিয়েছেন আলী হায়দার। প্রযোজনা করেছে নাটকের দল বটতলা। গত বছর ডিসেম্বর মাসে দলটি এই নাটক মঞ্চে আনে। এ পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে ১২টি প্রদর্শনী হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করেছে কর্নেল তাহের সংসদ।