তির্যক সম্মাননা পেলেন নাটকের চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ​তির্যক নাট্যদলের রক্তকরবী নাটকের দৃশ্য
চট্টগ্রামের ​তির্যক নাট্যদলের রক্তকরবী নাটকের দৃশ্য

দেশের নাটকের চার বিশিষ্ট মানুষকে সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে গত শনিবার প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তির বছরব্যাপী আয়োজন শেষ করল চট্টগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন তির্যক নাট্যদল। সম্মাননাপ্রাপ্তরা হলেন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, আতাউর রহমান ও নাসির উদ্দীন ইউসুফ। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে দুই দিনব্যাপী নাট্যমেলার সমাপনী অনুষ্ঠানে বরেণ্য এই চার ব্যক্তিত্বের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অধ্যাপক অনুপম সেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সঞ্চালনা করেন তির্যকের দলপ্রধান আহমেদ ইকবাল হায়দার।
শেষ দিন বিকেলে নাট্যশালা লবিতে চট্টগ্রামের আঞ্চলিক গান শোনান দলের সদস্যরা। সন্ধ্যায় মঞ্চস্থ হয় রক্তকরবী। এটির নির্দেশনা দিয়েছেন আহমেদ ইকবাল হায়দার।