তীরন্দাজ'-এর নতুন নাটক স্টুডিও থিয়েটারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তীরন্দাজ’ মঞ্চে এনেছে দলের চতুর্থ প্রযোজনা ‘তামসিক’। ফাইল ছবি
‘তীরন্দাজ’ মঞ্চে এনেছে দলের চতুর্থ প্রযোজনা ‘তামসিক’। ফাইল ছবি

ঢাকার মঞ্চে আরেকটি নতুন নাটক যোগ হলো। নাটকের দল ‘তীরন্দাজ’ মঞ্চে এনেছে দলের চতুর্থ প্রযোজনা ‘তামসিক’। অপু মেহেদীর নাটক অবলম্বনে এটি নির্দেশনা দিয়েছেন কাজী রাকিব। ৮ এপ্রিল নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়। আজ রোববার সন্ধ্যা সাতটায় ছিল নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে নাটকটির প্রদর্শনীতে উল্লেখযোগ্যসংখ্যক দর্শকের উপস্থিত হয়।

নাটকের গল্প বলতে গিয়ে এর নির্দেশক কাজী রকিব বলেন, পৃথিবীতে বিরাজমান সব ধর্ম নিয়েই মানুষ এখন ব্যবসা করছে। কেননা ধর্ম ব্যবসাতে কোনো পুঁজির প্রয়োজন হয় না। ধর্মের অপব্যবহার, ধর্ম নিয়ে রাজনীতি ও নিজের স্বার্থে এ ধর্মকে ইচ্ছামতো অপব্যবহার চলছে নিরন্তর—বাধাগ্রস্ত হচ্ছে সত্য, ন্যায় ও মানবতার যাত্রা। আধুনিক উন্নয়নের মধ্যে অদ্ভুত অন্ধত্বের পিছুটান। তবুও সত্য অনিবার্য সহস্র কালের সহস্র প্রাণের বিনিময়ে হলেও অন্ধকার ভেদ করে সূর্য উদ্ভাসিত হবে এই মহত্তম সম্ভাবনায় বিশ্বাস রেখে মানুষের নিরন্তর যাত্রা। মানুষের এই নিরন্তর যাত্রার গল্প ‘তামসিক’।
ধর্ম ব্যবসা আর পুঁজিবাদের আগ্রাসন ফুটে উঠেছে নাটকের বিভিন্ন দৃশ্যে। এক শিক্ষকের বয়ানে আছে মানবধর্মের কথা।
বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তমা রানী, তমাল খান, এনাম রিপন, হাসান মেহেদি, কাজী রাকিব, সোহাগ তালুকদার, ইমন দাস, আশিক, প্রখর আহমেদ, তাহমিনা লিজা, সুলাইমান আপন, রনি খান প্রমুখ। নাটকটির মঞ্চ পরিকল্পনায় আছেন সোহাগ তালুকদার, আলোক পরিকল্পনায় রহিম সুমন। সংগীতায়োজনে রয়েছেন কাজী শামস।