ত্রিদেশীয় নাট্যোত্সবের শেষ দিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎ​সবে মঞ্চস্থ দণ্ড নাটকের একটি দৃশ্য
উৎ​সবে মঞ্চস্থ দণ্ড নাটকের একটি দৃশ্য

রাজশাহীতে অনুষ্ঠিত হলো আট দিনব্যাপী ত্রিদেশীয় নাট্যোৎসব। রাজশাহী থিয়েটারের ৩০ বছর পূর্তি উপলক্ষে উৎসবটি আয়োজন করা হয়। এতে অংশ নেয় বাংলাদেশের আটটি, ভারতের চারটি ও নেপালের একটি নাট্যদল।
আজ শুক্রবার উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।
গতকাল বৃহস্পতিবার উৎসবের সপ্তম দিনে সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মঞ্চস্থ হয় পাবনা থিয়েটারের শিখণ্ডী কথা এবং রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে মঞ্চস্থ হয় জেলা শিল্পকলা একাডেমি রাজশাহীর প্রযোজনা উত্তর আহ্বান।
রাজশাহী থিয়েটারের সভাপতি কামার উল্লাহ সরকার এবারের উৎসব নিয়ে বলেন, ‘রাজশাহীতে নাট্যচর্চাকে আরও গতিশীল করতে এ উত্সবের আয়োজন। রাজশাহী নগরবাসীর পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন উত্সবের সঙ্গে সম্পৃক্ত হতে পারে, সে জন্য রাজশাহী মেডিকেল কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একযোগে এই উত্সবের নাটকগুলো মঞ্চস্থ করা হচ্ছে। বাংলাদেশের পাশাপাশি ভারত ও নেপালের নাট্য সংগঠনগুলো উত্সবে অংশ নেয়। ফলে এটি নাট্যকর্মীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ করে দিয়েছে। উত্সবে আমরা নাট্যপ্রেমীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি।’