দিল্লি যাচ্ছে 'প্রথম পার্থ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত উৎসবে প্রদর্শনের জন্য আমন্ত্রণ পেয়েছে নাটকের দল আবদুল্লাহ আল–মামুন থিয়েটার স্কুল প্রাক্তনী। এই দলের প্রথম পার্থ নাটকটি ‘১৯তম ভারত রঙ্গ মহোৎসব’-এ প্রদর্শিত হবে। আগামী বছরের ৭ ফেব্রুয়ারি দিল্লির ‘অভিমঞ্চ’ মিলনায়তনে নাটকটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন নাটকের অন্যতম অভিনয়শিল্পী শিরিন বকুল।
বুদ্ধদেব বসুর রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবিশ। প্রথম পার্থ নাটকটি প্রথম মঞ্চে প্রদর্শিত হয় ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি। এর মধ্যে দেশ ও দেশের বাইরে এই নাটকের ২৫টি প্রদর্শনী হয়েছে। প্রথম পার্থ নাটকে অভিনয় করেছেন শিরিন বকুল, সিক্ত শাহরিয়ার, তানিয়া হোসাইন, নুরজামান রাজা, মুকুল, পলাশ, মিজান, বাঁধন ও রেজা। নাটকের আবহসংগীত পরিচালনায় রয়েছেন পার্থ বড়ুয়া। মঞ্চ ও আলোক পরিকল্পনা পলাশ হেনড্রী সেনের।