দুই দিনব্যাপী সেলিম আল দীন জন্মোত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিম আল দীনের ৬৫তম জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী জন্মোত্সবের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ
সেলিম আল দীনের ৬৫তম জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী জন্মোত্সবের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ

দেশের প্রখ্যাত নাট্যকার প্রয়াত সেলিম আল দীনের ৬৫তম জন্মদিন ১৮ আগস্ট। এ উপলক্ষে দুই দিনব্যাপী জন্মোত্সবের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। ১৮ ও ১৯ আগস্ট নানা আয়োজনের মধ্যে থাকছে স্মরণ শোভাযাত্রা, সেমিনার, নাটক প্রদর্শনী, মুখোশ প্রদর্শনী, চিত্র প্রদর্শনী ও আলোকচিত্র প্রদর্শনী।
এ প্রসঙ্গে সেলিম আল দীন জন্মজয়ন্তী উদযাপন কমিটি ২০১৪-এর আহ্বায়ক ড. সোমা মুমতাজ জানিয়েছেন, দুই দিনব্যাপী জন্মোত্সব শুরু হবে ১৮ আগস্ট সকাল ১০টায় স্মরণ শোভাযাত্রার মধ্য দিয়ে। পুরাতন কলা ভবন থেকে সমাধিস্থান পর্যন্ত এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এর উদ্বোধন করবেন সেলিম আল দীনের স্ত্রী বেগমজাদী মেহেরুন্নেসা। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাসির উদ্দীন ইউসুফ, দেবেশ রায় ও অধ্যাপক ড. ফারজানা ইসলাম। সকাল সাড়ে ১০টায় সেলিম আল দীনের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে।
সকাল ১১টায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সেমিনারের আয়োজন করা হয়েছে। ‘ভাঙা প্রেমের অশেষত্ব বিশেষত্ব: সেলিম আল দীন-একটি পর্যবেক্ষণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ড. লুত্ফর রহমান। অধ্যাপক ড. আফসার আহমদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন অধ্যাপক ড. বিশ্বজিত্ ঘোষ এবং অধ্যাপক ড. হারুন অর রশীদ খান। সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে নাটক ‘মুনতাসির’। ড. সেলিম আল দীন রচিত নাটকটির নির্দেশক ড. ইউসুফ হাসান অর্ক। নাটকটি প্রযোজনা করছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।

সেলিম আল দীনের ৬৫তম জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী জন্মোত্সবের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ
সেলিম আল দীনের ৬৫তম জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী জন্মোত্সবের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ

উত্সবের দ্বিতীয় দিন ১৯ আগস্ট সন্ধ্যা সাতটায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন সন্দীপ চক্রবর্তী, ভারতীয় ডেপুটি হাইকমিশনার। সন্ধ্যা সাড়ে সাতটায় প্রদর্শিত হবে নাটক ‘কবি’। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনায় নাটকটির নির্দেশনার দায়িত্বে থাকছেন ড. ইউসুফ হাসান অর্ক।
এ ছাড়া জহির রায়হান মিলনায়তনে দুই দিনব্যাপী প্রদর্শনীর মধ্যে থাকছে বারীণ ঘোষের আলোকচিত্র প্রদর্শনী ‘সেলিম আল দীন’, রকিব হাসানের চিত্র প্রদর্শনী ‘পথিকৃত্ প্রতিকৃতি’ এবং সুমন সরকারের মুখোশ প্রদর্শনী ‘অন্তরালে মূল মুখ’।