দুই শহরে স্বপ্নদলের দুই নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুচিত্রাঙ্গদা’ নাটকটি আজ পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হবে।
দুচিত্রাঙ্গদা’ নাটকটি আজ পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হবে।

ঢাকা ও পাবনায় স্বপ্নদলের দুটি নাটকের পরপর দুটি প্রদর্শনী হতে যাচ্ছে। রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আজ বুধবার সন্ধ্যা সাতটায় মঞ্চায়ন হবে স্বপ্নদলের নাট্যপ্রযোজনা ‘চিত্রাঙ্গদা’। এটি ‘চিত্রাঙ্গদা’র ৪৯তম মঞ্চায়ন।
এরপর ২২ জুলাই (শুক্রবার) পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রের আমন্ত্রণে সেখানে মঞ্চায়ন হবে ‘ত্রিংশ শতাব্দী’। দুটি নাটকেরই নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।
মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯২ সালে কাব্যনাট্য ও ১৯৩৬ সালে নৃত্যনাট্যরূপে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেন। এর মধ্যে কাব্যনাট্য অনুসরণে স্বপ্নদল মঞ্চে এনেছে ‘চিত্রাঙ্গদা’। নাটকটিতে অভিনয় করছেন সোনালী, মিতা, মোস্তাফিজ, শ্যামল, শিশির, সামাদ, জেবু, তানভীর, তানিয়া, আঁচল, কাসপিয়া, ঊষা, শুভ, অমর, আলী, জুয়েনা, বিপুল, সাইদ, সালাম, তীর্থ প্রমুখ।
২০১১ সালে সার্ধশত রবীন্দ্রবর্ষ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদানে নাটকটির মঞ্চে আসে।
অন্যদিকে বাদল সরকারের মূল রচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের ৮৩তম প্রদর্শনী হবে পাবনায়। যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ ‘ত্রিংশ শতাব্দী’র মূল কাহিনি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অনভিপ্রেত বিষাদময় পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, গাজা-কুয়েত-সিরিয়া-তিউনিশিয়া-ইয়ামেন-মিয়ানমারে সাম্প্রতিক বর্বরতা প্রসঙ্গ।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জুয়েনা শবনম, ফজলে রাব্বী সুকর্ণ, সামাদ ভূঞা, শিশির সিকদার, আমজাদ শরীফ, মোস্তাফিজুর রহমান, মাধুরী ব্যাপারী সুমি, জেবুন নেসা, সাইদুল ইসলাম, রেজাউল মাওলা, মেহেদী রানা, তানভীর শেখ, জাহিদ রিপন প্রমুখ।

২২ জুলাই (শুক্রবার) পাবনায় মঞ্চায়ন হবে ‘ত্রিংশ শতাব্দী’।
২২ জুলাই (শুক্রবার) পাবনায় মঞ্চায়ন হবে ‘ত্রিংশ শতাব্দী’।