নজরুল স্মরণে 'দ্রোহ প্রেম নারী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দ্রোহ প্রেম নারী’ নাটকের একটি দৃশ্যে অনন্ত হিরা ও নূনা আফরোজ
‘দ্রোহ প্রেম নারী’ নাটকের একটি দৃশ্যে অনন্ত হিরা ও নূনা আফরোজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল শনিবার। কবিকে স্মরণ করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ৩১ আগস্ট সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোর-এর নাটক ‘দ্রোহ প্রেম নারী’। কাজী নজরুল ইসলামের ‘আলেয়া’ গীতিনাট্য অবলম্বনে ‘দ্রোহ প্রেম নারী’ নাটকটি নির্দেশনা দিয়েছেন রামিজ রাজু। 

রাজা মীনকেতু আর অন্য দেশের রানি জয়ন্তীকে নিয়ে গড়ে উঠেছে নাটকটির কাহিনি। মীনকেতু ফুল ও হৃদয় দলন করতে ভালোবাসে। জয়ন্তী চায় মীনকেতুর রাজ্য ও হৃদয় জয় করতে। এই যুদ্ধ ও ভালোবাসা নিয়েই নাটক এগিয়ে চলে।
নাটকটিতে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, সরোয়ার সৈকত, শুভেচ্ছা, অনিন্দ্র কিশোর, ইষ্টের সুমী, নিজাম লিটন প্রমুখ।