নতুন নাটক আনছে প্রাঙ্গণেমোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে নাট্যদল প্রাঙ্গণেমোর আয়োজন করতে যাচ্ছে ‘প্রাঙ্গণেমোর প্রাণের মেলা’।
এ আয়োজনের মধ্য দিয়ে দলটি তাদের নতুন নাটক আমি ও রবীন্দ্রনাথ-এর রিডিং রিহার্সেল শুরু করতে যাচ্ছে। কুঠিবাড়িতেই হবে নূনা আফরোজ রচিত ও নির্দেশিত নাটকটির প্রথম রিডিং রিহার্সেল। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছরই মঞ্চে আসবে আমি ও রবীন্দ্রনাথ।
এ উপলক্ষে আজ ৪৫ সদস্যের দল নিয়ে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি যাচ্ছে প্রাঙ্গণেমোর। এ ছাড়া প্রাঙ্গণেমোর এ বছরের শেষের দিকে আরও দুটি নতুন নাটক মঞ্চে আনবে। নাটক দুটি নির্দেশনা দেবেন দলের তরুণ নির্দেশক শিশির রহমান ও আউয়াল রেজা।