নতুন নাটক নিয়ে থিয়েটার ৫২-এর যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’ নাটকের একটি দৃশ্য
‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’ নাটকের একটি দৃশ্য

পেশাদারি নাট্যচর্চায় যুক্ত হলো আরেকটি নাম। ‘থিয়েটার ৫২’ নামের রেপার্টরি দল আগামীকাল তাদের প্রথম নাটক মঞ্চায়নের মাধ্যমে শুরু করছে তাদের নাট্যযাত্রা।

আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে। বদরুজ্জামান আলমগীরের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ। নাটকটির সংগীত পরিচালনা করছেন এ বি এস জেম, সেট ও আলোক পরিকল্পনা করেছেন পলাশ হেনড্রি সেন ও পোশাক পরিকল্পনা করেছেন আফছান আনোয়ার। নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হবে রেপার্টরি থিয়েটার ৫২–এর পথচলা।
থিয়েটার ৫২-এর প্রচার বিভাগ থেকে জানানো হয়, নাটকে প্রাচ্যনাটের সদস্য অকালপ্রয়াত রিঙ্কন সিকদারের ‘যাইবার আগে যাও বলে যাও’ গানটি ব্যবহার করা হয়েছে। নাটকটি একটি যুদ্ধশিশুকে কেন্দ্র করে আবর্তিত। তবে এর প্রতিটি চরিত্র এই বাংলার সাধারণ গ্রামীণ মানুষের প্রতিনিধিত্ব করে।