নাট্যচক্রের ৪৪ বছর পূর্তিতে আনন্দযজ্ঞ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের দল নাট্যচক্র ৪৪ বছর পার করেছে। এ উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আনন্দযজ্ঞের আয়োজন করা হয়েছে। এদিন যাত্রাশিল্পী ও পালাকার মিলন কান্তি দে এবং মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা মাহমুদ সাজ্জাদকে সম্মাননা দেওয়া হবে। সম্মাননা শেষে তাঁরা আবৃত্তি করবেন। অনুষ্ঠানে শিল্পী তাবাসসুমের পরিচালনায় দলীয় নৃত্য এবং নাট্যচক্রের কিছু প্রযোজনার অংশবিশেষ নিয়ে পরিবেশিত হবে নাট্যানুষ্ঠান মৌচাক।