নাট্যশিল্পীদের সহায়তায় 'মাতব্রিং'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে সন্ধ্যা সাতটায় দেখানো হবে যশোর জেলার বিবর্তন নাট্যদলের নাটক মাতব্রিং। মঞ্চ নাট্যশিল্পীদের চিকিৎসা সহায়তায় তহবিল গঠনের অংশ হিসেবে নাটকটি প্রদর্শিত হচ্ছে।
সাধনা আহমেদের রচনায় মাতব্রিং–এর নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান। এতে গারো সমাজের জীবনকাহিনি ফুটে উঠেছে। অভিনয় করেছেন সানোয়ার আলম খান, জাহিদুল ইসলাম, তানজিলা জিনি, অদিতি সরকার, কাকলী, বিউটি, কমল, জাহিদ, মানস, রিপন, তুলি, এলিস, সাথীসহ আরও অনেকে। এ ছাড়া কাল শনিবার একই হলে দেখানো হবে নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশের নাটক ক্রীতদাসের হাসি।